ডিজিটাল নিরাপত্তা আইনে নবম শ্রেণীর ছাত্র গ্রেফতার

২২ জুন, ২০২০ ১৫:৫৭  
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় ভালুকা উপজেলায় স্কুলছাত্র ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় যুবলীগ নেতা হানিফ মোহাম্মদ নিপুণ বাদী হয়ে মামলা করায় পুলিশ শনিবার রাতে উপজেলার কাদিগড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। জানা যায়, কাদিগড় গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে পাড়াগাঁও নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমন শুক্রবার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেয়। এ ঘটনায় হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।